কিছুদিন পরে ইন্টারের পরীক্ষা এইদিকে আব্বা সবাইকে বলে বেড়াচ্ছে আমাকে নাকি বিয়ে করিয়ে দিবে তাও আবার নিজের বন্ধুর মেয়ের সাথে,মেয়েটা আমার থেকে এক বছরের বড়।ফারিয়া অাপু অনেক সুন্দর তাই বলে এই না আমার থেকে এক বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে হবে।এইদিকে আব্বা বিয়ের সব অায়োজন শুরু করছে মানে কেনাকাটা করা শুরু করে দিয়েছে অলরেডি।আব্বা যখন খাবার টেবিলে খেতে আসে তখন সুযোগ পাই কারণ খাওয়ার সময় আব্বার মাথা ঠাণ্ডা থাকে,আমি বিরহবেদনা কণ্ঠে বলি- . _আব্বা একটা কথা বলি? _হ্যাঁ বল। _এই সময় বিয়েটা না করলে হয় না? _কেন এখন কি সমস্যা? _না সামনে ইন্টারের পরীক্ষা এখন বিয়ে করলে পড়ালেখার সমস্যা হবে। _আরে কোনো সমস্যা নাই বিয়েতো দুই দিনের মধ্যেয়ে শেষ হয়ে যাবে। . আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না সেই আমাকে বিয়ে করাবে করাবে।কিন্তু মেয়েটা আমার থেকে বড় তাই আব্বাকে শেষবারের জন্য বলি- . _আব্বা আরেকটা কথা বলি? _হ্যাঁ বল? _ফারিয়া অাপু'তো আমার থেকে এক বছরের বড়। _এই বেয়াদব ফারিয়া বল,আপু কেন বলিস সে তোর বৌ হবে কিছুদিন পরে।আর তোর মায়ের থেকেও তো আমি দশ বছরের বড় তাতে তো কোনো সমস্যা হয় নাই তাহলে তোর কি সমস্যা? _আব্বা মেয়েরা সবসময়...