Skip to main content
কিছুদিন পরে ইন্টারের পরীক্ষা এইদিকে আব্বা সবাইকে বলে বেড়াচ্ছে আমাকে নাকি বিয়ে করিয়ে দিবে তাও আবার নিজের বন্ধুর মেয়ের সাথে,মেয়েটা আমার থেকে এক বছরের বড়।ফারিয়া অাপু অনেক সুন্দর তাই বলে এই না আমার থেকে এক বছরের বড় একটা মেয়েকে বিয়ে করতে হবে।এইদিকে আব্বা বিয়ের সব অায়োজন শুরু করছে মানে কেনাকাটা করা শুরু করে দিয়েছে অলরেডি।আব্বা যখন খাবার টেবিলে খেতে আসে তখন সুযোগ পাই কারণ খাওয়ার সময় আব্বার মাথা ঠাণ্ডা থাকে,আমি বিরহবেদনা কণ্ঠে বলি-
.
_আব্বা একটা কথা বলি?
_হ্যাঁ বল।
_এই সময় বিয়েটা না করলে হয় না?
_কেন এখন কি সমস্যা?
_না সামনে ইন্টারের পরীক্ষা এখন বিয়ে করলে পড়ালেখার সমস্যা হবে।
_আরে কোনো সমস্যা নাই বিয়েতো দুই দিনের মধ্যেয়ে শেষ হয়ে যাবে।
.
আমার আব্বা কোনো মতে রাজি হচ্ছে না সেই আমাকে বিয়ে করাবে করাবে।কিন্তু মেয়েটা আমার থেকে বড় তাই আব্বাকে শেষবারের জন্য বলি-
.
_আব্বা আরেকটা কথা বলি?
_হ্যাঁ বল?
_ফারিয়া অাপু'তো আমার থেকে এক বছরের বড়।
_এই বেয়াদব ফারিয়া বল,আপু কেন বলিস সে তোর বৌ হবে কিছুদিন পরে।আর তোর মায়ের থেকেও তো আমি দশ বছরের বড় তাতে তো কোনো সমস্যা হয় নাই তাহলে তোর কি সমস্যা?
_আব্বা মেয়েরা সবসময় ছোট থাকে ছেলেরা বড় আপনি জানেন না?
_কে বলছে এই কথা?ছেলেরা ছোট হলে সমস্যা নাই,আমি আমার বন্ধুকে কথা দিয়েছি তোর সাথে তার মেয়েকে বিয়ে করিয়ে দিবো।
আব্বা শুধু নিজের ইচ্ছাটার কথা বলে, আমি আব্বার কথা শুনে রেগে গিয়ে বলি-
.
_আমি এই সতেরো বছর বয়সে বিয়ে করবো না তোমার ইচ্ছা হলে তুমি আরেকটা করো।
.
আমার আব্বা এই শুনে পঠাস করে দিলো আমার খালে একটা থাপ্পড়।আব্বার প্লেটের দিকে তাকিয়ে দেখি আব্বার ভাত খাওয়া শেষ তার মানে আব্বার মাথা এখন গরম কিছু না বলে দিলাম দৌড়।
.
এইদিকে যতদিন যাচ্ছে ততো বিয়ের দিন ঘনিয়ে আসছে।পৃথিবীতে মহাযুদ্ধ লাগলেও আমার আব্বা আমাকে বিয়ে করাবে।বিয়ের দিন আসলে আমি বিয়ে করতে যাবো না ফারিয়া অাপুর বাড়িতে বর সেজে যাবো না কিন্তু না!বিয়ের দিন আব্বা নিজের হাতে আমাকে বর সাজিয়ে রশি দিয়ে বেঁধে আমাকে গাড়ীতে তুলে।প্রাইভেট কার সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো,বলতে হবে আমার আব্বার পছন্দ আছে। আমার পাশে আমার বন্ধু সাজিদ বসা,সাজিদ খিলখিল করে হাসতে হাসতে বলে-
.
_কাকা এখন শুধু রশি দিয়ে বেঁধে রাখছে সেখানে গিয়ে যদি কবুল না বলিস তাহলে জবাই দিবে।
.
সাজিদের কথা শুনে গলায় কেমন জানি শুকিয়ে আসছে আসলেই আমার আব্বা মানইজ্জতের জন্য জবাইও দিতে পারে।আমি সাজিদকে ফিসফিস করে বলি-
.
_সাজিদ আমার যায়গা হলে তুই বুঝতি বেদনার ফল কেমন হয়?
_আরে গাধা তোর আব্বা তো তোকে বিয়ে করাচ্ছে অামার আব্বা আমার চল্লিশ বছর শেষ হয়ে গেলেও বিয়ের কথা বলবে না।তাছাড়া ফারিয়া দেখতে সুন্দর তোর সমস্যা কি? বিয়ে কর বন্ধু বিয়েতে মজা আছে।
.
আসলেই কেউ আমার কষ্ট বুঝলো না অবশেষে ফারিয়া আপুকে বিয়ে করতে হলো আমায় এই না ফারিয়া আপু না শুধু ফারিয়া আমার বৌ ফারিয়া।আমার আব্বা সবচেয়ে খুশি অনেক টাকা খরচ করিয়ে আমাকে বিয়ে করিয়েছে আসলেই এমন আব্বা সবার কপালে জুটে না।
.
বৌ সেজে বাসরঘরে বসে আছে ফারিয়া, আমার এক বড় ভাই বলছে-মেয়েরা যতো সুন্দর হোক না কেন তবে বৌ সাজলে তাদের আরো সুন্দর কিউট লাগে।আমার বৌ ফারিয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে আজ বৌয়ের চাঁদমুখ খানা দেখবো। এই বলে যখন ফারিয়ার ঘোমটা তুলতে যাবো হঠাৎ আমার আব্বা কোম্বল সরিয়ে আমার পাঁচায় লাত্তি দিয়ে বলে-
.
_সকাল ৮টা বাজে গোয়াল ঘরের গরু কে বাহির করবে হারামজাদা?
.
অামি ঘুম থেকে তড়িঘড়ি উঠে ভয় ভয় কণ্ঠে আব্বারে বলি-
.
_আচ্ছা আব্বা যাচ্ছি।তবে আরেকটু পরে লাত্তি দিলে ভালো হতো।
অাব্বার লাত্তি খেয়ে মনে মনে ভাবতে থাকি-আমার বিয়ে করা আর হলো না।
.
.
অনুগল্প:স্বপ্নের বিয়ে।
.
মো:ইমরান হোসাইন।

Comments

Popular posts from this blog

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন আজ আমার ছাত্রী রিমির বিয়ে। বাসায় গিয়ে পড়াতাম একটানা ৫ বছর। এখন অর্নাস সেকেন্ড ইয়ার। ছেলে বিসিএস ক্যাডার। হাতছাড়া করেনি পরিবার। রিমি ছোট্র একটা মেসেজ দিয়েছে আমাকে,,,,এই বিয়েতে আমার মত নেই। আমি আর কি বলবো।  ভালো কোন পাঙ্জাবিও নেই আমার। মেসমেট জহিরের পাঙ্জাবিটা নিয়ে গায়ে চাপালাম। খুব যে মানিয়েছে তা বলা যাবেনা। চশমা খুজছি। চোখে দিলাম।  যখন ওদের বাড়িতে গেলাম,দেখলাম ৪ তলা বাড়িটা নিয়ন বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে কতশত মেহমান। ধনীদের সাথে নিজেকে মানানোটা বড্ড কঠিন। রাত প্রায় ১০ টা বাজতে চলল।  ক্ষুধা লেগেছে একটু। এক টেবিলের কোনে বসলাম।  হঠাৎ রিমি এসে আমার হাত ধরেছে,,,,কুৃত্তার বাচ্চা আমারে অন্য ছেলের হাতে তুলে দিয়ে তুই গিলছিস।  ওঠ আজকে তোরে খুন করবো।  এই রিমিকে আমি কখনও দেখিনি,,,শুনেছি বড্ড রাগী।  আমিতো অবাক,,,রিমির সাথে আমার এমন কোন সম্পর্ক নাই।  আমি বললাম,,,কি বলছো এসব তুমি। আমি কি করলাম। থামো রিমি, বাড়ি ভর্তি মেহমান। এই কুত্তা তুই জানিস না আমি তোরে পছন্দ করি।  আমি তোকে ছাড়া বাচবোনা। তুই আমাকে কখনও বুঝেছিস। এই ছুড়ি দিয়ে আজ তোরে আমি খুন করবো। ততক্ষনে বাড়ির সব মেহমান চলে এসেছে। র...

মেয়ে #আবুল_বাশার_পিয়াস

আমি মেয়ে হয়ে এত দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করবো সেটা আমার পরিবার সহজে মেনে নিলেও  আমার আশেপাশের মানুষ আত্বীয়- স্বজন বিশেষ করে আমার চাচা-চাচী একদম মেনে নিতে পারে নি। সেদিন বিকালে বড় চাচা বাবাকে রুমে ডেকে বললো,   ~শুনলাম তুই না কি তোর মেয়েকে ময়মনসিংহে ভর্তি করিয়েছিস?  বাবা হাসি হাসি মুখে চাচাকে বললো, - হ্যাঁ ভাইজান, তুমি তো জানোই শ্রাবণী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।  তাই ওখানেই ওকে ভর্তি করিয়েছি।    চাচা মুখটা গম্ভীর করে বললো, ~তা তোর মেয়ে থাকবে কোথায়?  বাবা বললো, - কোথায় আর,  হোস্টেলেই থাকবে।  চাচা কিছুটা রেগে গিয়ে বাবাকে বললো,   - আমাদের বংশের কোনো মেয়ে  একা একা হোস্টেলে থেকে পড়াশুনা করে নি।  আমারও তো মেয়ে আছে। আমার মেয়েকে তো আমাদের গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। তোর মেয়ের এত পড়াশোনার শখ যেহেতু, সেহেতু আমাদের গ্রামের ডিগ্রি কলেজে ভর্তি করিয়ে দিতে পারতি!  বাবা মুচকি হেসে চাচাকে বললো,   - তোমার মেয়ে এতটা ভালো ছাত্রী ছিলো না তাই ডিগ্রিতে ভর্তি করিয়েছো।  চাচা বাবার কথা শুনে আরো রেগে গিয়ে বললো,   ~মেয়ে তোর, এখন তুই মেয়েকে ঘরে রাখবি না কি বাংলা  বাজারে ছেড়ে দিবি এটা ত...

রমাদান_রুটিন

রমাদান_রুটিন পুরো রমজান হয়তো ঘরে বসেই কাটাতে হবে । অন্যভাবে দেখলে এরকম রমজান জীবনে আর নাও পেতে পারি । হ্যা, আমরা চাইলেই খুব খারাপ এ সময়টাকে বাকি জীবন আর মৃত্যুর পরের জীবনের জন্য সেরা সুযোগ হিসেবে নিতে পারি ।  সহীহ হাদিসে নবী সা: বলেছেন, আল্লাহর অভিশাপ তার উপর, রমজান চলে গেল অথচ যে ক্ষমা নিতে পারলো না ।  আসুন একটা রুটিন করে ফেলি । পার্থিব জীবনের সফলতার জন্য তো কম রুটিন করি নাই, আসলে টার্গেট ছাড়া কিছুই অর্জন হয় না । আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, পছন্দ না হলে আপনি আপনার মত শোধরে নিবেন । তবুও এমন যেন না হয় কোন টার্গেট ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে একটা রমজান চলে গেল । ব্যক্তিগত : ১. সুরা ফীল থেকে নাস । আমরা সবাই কম বেশী জানি । কিন্তু শুদ্ধ উচ্চারণ আর বাংলা অর্থ জানি না, এমন সংখ্যাটাই আমাদের মাঝে বেশী। এ কারণেই আমরা নামাজের মজাটা পাই না । মন দৌড় দেয় এদিক সেদিক ।  ২. AlQuran(Tafsir & by Word) । খুব ভাল একটা অ্যাপস । আজই নামিয়ে নিন । এই রমজানে প্রতিদিন অন্তত দশ মিনিট হলেও অর্থ সহ কোরআন পড়বো । প্রতিদিন দশটা করে হাদিস পড়বো । অ্যাপস নামিয়ে বুখারী দিয়ে শুরু করি । Bangla Hadith খুব ভাল একটা অ্যাপ...